ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১০ AM

ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৯:১৬:৫১ AM

ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সিলেট ওসমানীনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-ঢাকা মহাসড়কে যানজট মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম সেবা, সেনাবাহিনীর ক্যাম্প ক্যাপ্টেন আসিফ আহমদ, ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া, শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের, তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শাহ নুরুর রহমান শানুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার মিয়া, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সিলেট শেরপুর বাস শ্রমিক সভাপতি বাবুল মিয়া, গোয়ালাবাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি জিলু মিয়া, সহ-সভাপতি কাদির মিয়া, দয়ামীর বাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে যানজট নিরসনে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোয়ালাবাজার ও সাদিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে যানজট মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নিয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। শৃঙ্খলায় কেউ বিঘ্ন ঘটলে প্রশাসনের ব্যবস্থা নিবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা