শাহজালাল (রহ.) জোনের ক ও মি মাদ্রাসা ছাত্রদের সংবর্ধনা ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৮ AM

শাহজালাল (রহ.) জোনের ক ও মি মাদ্রাসা ছাত্রদের সংবর্ধনা ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১০:৪০:৩৪ AM

শাহজালাল (রহ.) জোনের ক ও মি মাদ্রাসা ছাত্রদের সংবর্ধনা ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন শাহজালাল (রহ.) জোনের উদ্যোগে কওমি মাদ্রাসা বোর্ড পরীক্ষায় মুমতাজ (এ+) প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা এবং মাদ্রাসা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (শহীদ সুলেমান হল) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ খান। প্রধান অতিথির  বক্তব্যে বলেন, "কওমি মাদ্রাসা ছাত্ররা এই সমাজের নৈতিক বাতিঘর। তারা যখন উচ্চমার্গীয় নৈতিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়, তখন সমাজে আলোর দিশা পায়। আমরা চাই এরা নেতৃত্বে আসুক, দ্বীন ও দেশের কল্যাণে অবদান রাখুক।" তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং দ্বীনি চেতনায় গঠিত আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। এই সম্মেলন ও সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়াবে।”

শাখা সভাপতি জিয়াউর রহমান আল-মুমিননের সভাপতিত্বে ও ডিএফ শাখা সভাপতি নাসির আনসারি ও শাহজালাল জোন বায়তুলমাল সম্পদক নাঈম বিন নিজামের যৌথ সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক  প্রিন্সিপাল মাওঃ মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি  মো: মিজানুর রহমান,  সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাহবুব হুসাইম শিবলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এমসি কলেজ সভাপতি আবদুল বাসিত, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মীর মাসরুর আবিদ, দক্ষিণ সুরমা পূর্ব সভাপতি উবায়দুল হক তামিম, কোতয়ালী পশ্চিম থানা সভাপতি কামরান হুসাইন, শায়খুল হাদীস জোন সভাপতি রাকিব হাসান বিমানবন্দর থানা সেক্রেটারি আশরাফ আলী খান, কোতয়ালী পশ্চিম থানা সেক্রেটারি নাসির আব্দুল্লাহ ও বিশ্বনাথ উপজেলা বায়তুলমাল সম্পাদক জামিল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা