মওলানা ভাসানী গণমানুষের নেতা ছিলেন: সৌমিত্র দস্তিদার
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৮ AM

মওলানা ভাসানী গণমানুষের নেতা ছিলেন: সৌমিত্র দস্তিদার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১১:০৪:১২ AM

মওলানা ভাসানী গণমানুষের নেতা ছিলেন: সৌমিত্র দস্তিদার

ছবি: নিজস্ব


'মওলানা ভাসানী ও সিলেটের গণভোট' শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৪র্থ তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেকনিক্যাল কলেজের তৎকালীন প্রিন্সিপাল মোঃ মাসউদ খানের সভাপতিত্বে ও মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবী, ভাসানী গবেষক, তথ্যচিত্র নির্মাতা ও লেখক সৌমিত্র দস্তিদার।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, ভাসানী ফাউন্ডেশন সিলেটের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ পাঠ করেন জিবলু রহমান। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল ছিদ্দিকী, মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সঞ্জয় কান্ত দাশ প্রমূখ।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, ড. তুতিউর রহমান, সৈয়দ আনছার আলী, এনডিএফ এর জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্র দলের সাবেক সম্পাদক জমির আহমদ, সৈয়দ মুহিবুর রহমান, সৈকত ওসমান জুবের, সৈয়দ মুহাম্মদ তারেক, সৌমিক শহীদ জাহান, এডকোর লক্ষীকান্ত সিংহ প্রমূখ।


সেমিনারে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার বলেন, সারা দুনিয়াব্যাপী মওলানা ভাসানী চর্চা এখন চলছে।কারণ মওলানা ভাসানী মানুষের অধিকারের কথা বলেছেন, সাম্যবাদের কথা বলছেন।


সৌমিত্র দস্তিদার বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। কিন্তু  অতীতে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে।বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও তরুণ প্রজন্মের মধ্যে ফিরে এসেছেন ভাসানী।


অনুষ্ঠানে প্রধান অতিথি সৌমিত্র দস্তিদার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।


বার্তাপ্রেরক

প্রণব জ্যোতি পাল

০১৭১৬-১৫৮৫৩৫

২৯.০৫.২০২৫

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা