ফারুকের মনোনয়ন বা তি ল, কাউন্সিলর বুলবুল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ফারুকের মনোনয়ন বা তি ল, কাউন্সিলর বুলবুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১১:৩৩:২৯ পূর্বাহ্ন

ফারুকের মনোনয়ন বা তি ল, কাউন্সিলর বুলবুল

ফাইল ছবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। আজ রাতে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে। কারণ হিসেবে দেখিয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন।

ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হলেও তিনি পরিচালকদের দ্বারা নির্বাচিত ছিলেন। ফারুক আহমেদ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চাননি। তিনি যেহেতু পদত্যাগ করতে চাননি এবং সভাপতি অপসারণের বিষয়টি গঠনতন্ত্রে স্পষ্টত নেই, ফলে একটা অস্পষ্টতা কাজ করছে। আবার বিসিবি সভাপতি হওয়ার অন্যতম শর্ত পরিচালক হওয়া। ফারুক পরিচালক না থাকলে তার সভাপতি পদে থাকারও যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

এদিকে, ফারুকের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এমন গুঞ্জন রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি বলেন, ‘শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে।’

শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন৷ তিনি গত বছর চাকরি থেকে অবসরে যান৷ তিনি ২০২১ সালে বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ জন কাউন্সিলর মনোনয়ন করতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সভায় কে সভাপতিত্ব করবেন সেটাই দেখার বিষয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা