সিলেটে টানা বৃষ্টি, ৬ জেলায় বন্যার আশঙ্কা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৫ AM

সিলেটে টানা বৃষ্টি, ৬ জেলায় বন্যার আশঙ্কা

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১০:৪৮:৩৯ AM

সিলেটে টানা বৃষ্টি, ৬ জেলায় বন্যার আশঙ্কা

ছবি : ফাইল ফটো


সিলেট অঞ্চলজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে সিলেটসহ অন্তত ৬ জেলায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৭ মিলিমিটার। এরপর সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় আরও ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কিছু অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা