সিলেট সী মা ন্তে ১ কোটি ১০ লক্ষ টাকার ভা র তী য় মালামাল আ ট ক
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৯ AM

সিলেট সী মা ন্তে ১ কোটি ১০ লক্ষ টাকার ভা র তী য় মালামাল আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ০৫:২৬:৪৭ AM

সিলেট সী মা ন্তে ১ কোটি ১০ লক্ষ টাকার ভা র তী য় মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। শুক্রবার ( ৩০ মে )  সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদ এবং অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি দশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শত নিরানব্বই  টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন,সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা