সিলেট-আখাউড়া রেলপথে টর্চ জ্বালিয়ে ১০ কিলোমিটার চলল পারাবত!
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২১ AM

সিলেট-আখাউড়া রেলপথে টর্চ জ্বালিয়ে ১০ কিলোমিটার চলল পারাবত!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১২:১২:৩১ PM

সিলেট-আখাউড়া রেলপথে টর্চ জ্বালিয়ে ১০ কিলোমিটার চলল পারাবত!

ছবি : সংগৃহীত


সিলেট-আখাউড়া রেলপথে সিলেট থেকে ঢাকা যাচ্ছিল আন্তঃনগর পারাবত এক্সপ্রেস। কিন্তু হঠাৎ ট্রেনটির হেড লাইট নষ্ট হয়ে যায়। এ অবস্থায় ১০ কিলোমিটার পথ চলেছে কেবল টর্চের আলোয়।

রেলওয়ে বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর পারাবাত পৌঁছার পর বৃহস্পতিবার রাতে ৮টার দিকে।

তারপর টর্চের আলোয় ভরসা করে ১০ কিলোমিটার অতিক্রম করে ট্রেনটি। এসময় বিরামহীনভাবে হর্ণ বা ট্রেনের হুইসেল বাজাতে বাজাতে সেটি পৌঁছায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে।

বৃহস্পতিবার রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠিয়ে ট্রেনটি চালু করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা