সিলেটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৫ AM

সিলেটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০২:৫৪:১১ AM

সিলেটে দেড় কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেটে দেড় কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (৩১ মে) চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা