ওসমানীনগরে দুপক্ষের সংঘ*র্ষে নিহ ত ১
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২২ AM

ওসমানীনগরে দুপক্ষের সংঘ*র্ষে নিহ ত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১০:১৩:১৪ AM

ওসমানীনগরে দুপক্ষের সংঘ*র্ষে নিহ ত ১

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কালনীচরে দীর্ঘদিন ধরে আধিপত্য এবং জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। নিয়মিত হামলা-মামলা ও সংঘর্ষ এই গ্রামটিকে অস্থির করে তুলেছে।

সবশেষ, আজ শনিবার দুপুরে দুপক্ষের সংঘর্ষে খালিদ মিয়া (৪৪) নামের একজন নিহত হন। তিনি উত্তর কালনীচর গ্রামের বাসিন্দা এবং তেরা মিয়ার পুত্র। সংঘর্ষে উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর বাজারের একটি মার্কেট ও পারিবারিক সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল হক ছানু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত হামিদ উল্যার ছেলে জুনাইদ, মৃত রুকুম উল্যার ছেলে আকাইদ মিয়াসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ বহু লোক আহত হন। এসব ঘটনায় ওসমানীনগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি পুলিশ অ্যাসল্ট মামলাও রয়েছে।

গত ১ মার্চ এ ঘটনায় ২২ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করলেও মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তদের মধ্যে অনেকেই বর্তমানে জামিনে রয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১৯ এপ্রিল স্থানীয় রাজনীতিক, গ্রামবাসী, প্রবাসী এবং আশপাশের এলাকার প্রবীণদের অংশগ্রহণে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষকে বিরোধ মেটানোর আহ্বান জানানো হয়। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার সকালে আলী হোসেন নামের এক ব্যক্তি জগন্নাথপুর উপজেলার অংশে মাঠে গবাদিপশু চরাতে গেলে ছানু মিয়ার অনুসারীরা তাকে মারধর করেন। এ ঘটনার জেরে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খালিদ মিয়া মারাত্মক আহত হন। তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, “ঘটনাটি জগন্নাথপুর উপজেলার অংশে ঘটেছে।”

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।”

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা