জৈন্তাপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২১ AM

জৈন্তাপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০২:৫৮:৪৮ AM

জৈন্তাপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা


জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিনি হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জৈন্তাপুরের বাস্তবায়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

আলোচনা সভায় শিশু থেকে শুরু করে প্রবীণ মানুষের শারীরিক পুষ্টি, নিরাপত্তা ও চাহিদা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সুজয় চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, একজন মানুষের শারীরিক সুস্থতার মূল উপায় শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করা। এ কারণে বর্তমান সময়ে মুখরোচক বা প্যাকেট জাতীয় খাবারের প্রতি নজর না দিয়ে অর্গানিক বা প্রাকৃতিক শর্করা, আমিষ, আয়োডিন ও ভিটামিন জাতীয় খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত।

বক্তারা আরও বলেন, সকলকে পুষ্টিকর খাদ্য ও খাদ্য উপাদান সম্পর্কে ধারণা নিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকে একজন মানুষকে প্রকৃত পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, যাতে দেহ গঠনের পাশাপাশি মানসিক বৃদ্ধি সুদৃঢ় হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (লাইভস্টক) ডা. হাসিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান, গাইনী কনসালটেন্ট ডা. সঙ্গীতা দেবী, জুনিয়র কনসালটেন্ট ডা. জনি লাল রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, সুশীলন এর উপজেলা সমন্বয়ক শেখ তরিকুজ্জামানসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা