টিলা ধ*সে ৪ জনের মৃ ত্যু তে সিলেট জেলা বিএনপির গভীর শোক
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২২ AM

টিলা ধ*সে ৪ জনের মৃ ত্যু তে সিলেট জেলা বিএনপির গভীর শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৮:৫৮:৩১ AM

টিলা ধ*সে ৪ জনের মৃ ত্যু তে সিলেট জেলা বিএনপির গভীর শোক

ছবি : সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আজ রোববার এক শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “একই পরিবারের চারজনের এ মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একটি পরিবারের এভাবে নিঃশেষ হয়ে যাওয়া হৃদয়বিদারক। নিহতদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর শোক সহ্য করার শক্তি আল্লাহ যেন দান করেন। আমরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, পাহাড় ও টিলা সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলোর বাসিন্দাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা