পাহাড়ধসের আশঙ্কায় ৬০ পর্যটন স্পট বন্ধ ঘোষণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

পাহাড়ধসের আশঙ্কায় ৬০ পর্যটন স্পট বন্ধ ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১০:২১:৪০ পূর্বাহ্ন

পাহাড়ধসের আশঙ্কায় ৬০ পর্যটন স্পট বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত


টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো রবিবার (১ জুন) থেকে বন্ধ ঘোষণা করা হয়। 

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেছেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে।

সেই সঙ্গে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারি বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটন স্পট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা ভারি বর্ষণে আবারও বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার সাত থেকে ১০ ফুট নিচ দিয়ে নদীগুলোর পানি প্রবাহিত হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা