সিলেটে ছিনতাই হওয়া ট্রাকসহ ১০ বস্তা শুটকি উদ্ধার করল পুলিশ, গ্রে ফতার ২
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২২ AM

সিলেটে ছিনতাই হওয়া ট্রাকসহ ১০ বস্তা শুটকি উদ্ধার করল পুলিশ, গ্রে ফতার ২

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:০৩:০২ AM

সিলেটে ছিনতাই হওয়া ট্রাকসহ ১০ বস্তা শুটকি উদ্ধার করল পুলিশ, গ্রে ফতার ২

ছবি : সংগৃহীত


সিলেটের জালালাবাদ থানা পুলিশের হাতে ছিনতাই হওয়া একটি ট্রাক ও ১০ বস্তা শুটকি উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল ৮টা ২০ মিনিটে লামাকাজী থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে একটি ট্রাক, যাতে বহন করা হচ্ছিল বিভিন্ন জাতের মোট ৮২ বস্তা মাছের শুটকি। যার বাজারমূল্য আনুমানিক ছয় লাখ টাকা। তবে সকাল ৯টা ৫ মিনিটে জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী এলাকায় পৌঁছালে ৬–৭ জন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ট্রাকটি থামিয়ে দেয়। এরপর তারা ধারালো অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও সহকারী রানা (২৭)-কে জিম্মি করে ট্রাকের চাবি ছিনিয়ে নেয় এবং ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ কোতোয়ালী থানার টহল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে এবং দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সাইদুল হক (২৭), পিতা: মৃত কাশেম আলী, মাতা: মোছাঃ শাহিদা খাতুন, দড়িকিশোরপুর, উলিপুর, কুড়িগ্রাম, ও  আরজান মিয়া (২৩), পিতা: মৃত ইদু মিয়া, মাতা: আনোয়ারা বেগম, কাঞ্চনপুর, মিঠামইন, কিশোরগঞ্জ। 

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে, ১০ বস্তা শুটকি, আনুমানিক বাজারমূল্য ৪৮,০০০ টাকাও একটি ট্রাক (সিলেট-মেট্রো-ড-১১-০২৯৭), যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা

ঘটনার পরপরই শুটকির মালিক মোঃ সাইফুল ইসলাম (২৫) জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ০১/৭২, তারিখ ০১/০৬/২০২৫, ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী-২০১৯) এর ৪/৫ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা