এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৩ AM

এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:৪৫:০৯ AM

এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রফেসর আকমল হোসেন

ছবি : সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। গত বৃহস্পতিবার অপরাহ্নে এমসি কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

প্রফেসর মো. আকমল হোসেন এমসি কলেজে পড়ালেখা করেছেন, শিক্ষকতা করেছেন এবং উপাধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

প্রফেসর মো. আকমল হোসেন অষ্টাদশ বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৯৭ সালে তিনি কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি অষ্টাদশ বিসিএসের কর্মকর্তা হিসেবে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে ২০০১ সালের শুরুর দিকে সুনামগঞ্জ সরকারি কলেজ ও শেষদিকে এমসি কলেজে শিক্ষকতা শুরু করেন। ২০০৮ সালে এমসি কলেজ থেকে বিয়ানীবাজার সরকারি কলেজে বদলী হন। সেখান থেকে ২০১৬ সালে মৌলভীবাজার সরকারি কলেজে বদলী হয়ে ২০২১ সালে পুনরায় এমসি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৪ সালের ২৩ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পান। আর তিনি গত ৮ অক্টোবর এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। তাঁর অর্থনীতির উপর প্রকাশিত ৫ টি গ্রন্থ রয়েছে।

এ বিষয়ে প্রফেসর মো. আকমল হোসেন বলেন, আমি উপাধ্যক্ষ হওয়ার পর থেকেই ক্লাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের প্রশাসনের উদ্যোগের কারণে এখন কলেজে শিক্ষার্থী উপস্থিতি অনেকটা বেড়েছে। আমি একাডেমিক পাঠদানকে গুরুত্ব দিয়ে আসছি। চেষ্টা করবো ক্যাম্পাস শিক্ষার্থীমুখর করে তুলতে। আর একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস আমার চাওয়া। এই ক্যাম্পাসকে সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

এর আগে গত বৃহস্পতিবার এমসি কলেজের ৫৩ তম অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ অবসরোত্তর ছুটিতে গমন করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা