সিলেটে টিলা ধসে ঝুঁকিপূর্ণ পরিবারদের সরানোর আহব্বান জেলা বিএনপির সাধারণ সম্পাদকের
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ AM

সিলেটে টিলা ধসে ঝুঁকিপূর্ণ পরিবারদের সরানোর আহব্বান জেলা বিএনপির সাধারণ সম্পাদকের

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ১২:০৮:৫৫ PM

সিলেটে টিলা ধসে ঝুঁকিপূর্ণ পরিবারদের সরানোর আহব্বান জেলা বিএনপির সাধারণ সম্পাদকের

ছবি : সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় টানা বৃষ্টিপাতের ফলে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, পাহাড় ও টিলা সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলোর বাসিন্দাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। পাশাপাশি জনসাধারণকেও সচেতন করতে হবে। জনসাধারণকে এধরেনর প্রাকৃতিক আবাস পেলে নিরাপদ স্থানে চলে যেতে হবে।

একই পরিবারের চারজনের এ মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে আমাকে শোকাহত করেছে। একটি পরিবারের এভাবে নিঃশেষ হয়ে যাওয়া হৃদয়বিদারক। নিহতদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর শোক সহ্য করার শক্তি আল্লাহ যেন দান করেন। আমি মরহুমদের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি নেতা ওজি মোঃ কায়ছার, উপজেলা বিএনপির সহ-সভাপতি কিবরিয়া আহমদ, ছাত্রদল নেতা সুলতান আহমদ প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা