গোয়াইনঘাটে নদীতে পড়ে যুবক নি*খোঁজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৩ AM

গোয়াইনঘাটে নদীতে পড়ে যুবক নি*খোঁজ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৩:২০:১৫ AM

গোয়াইনঘাটে নদীতে পড়ে যুবক নি*খোঁজ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর নয়াবস্তি সংলগ্ন স্থান থেকে নৌকা থেকে পানিতে পড়ে এক তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে। ওই তরুণের নাম পাবেল মিয়া (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের করম আলীর ছেলে।

সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত নয়াবস্তি গ্রমের আতাই মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে পিয়াইন নদীর মধ্যখানে পাবেল মিয়া হঠাৎ নৌকা থেকে পড়ে গিয়ে নদীর পানিতে তলিয়ে যান। নৌকায় থাকা লোকজন তাকে উদ্ধার করতে পারেননি।

স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ পাবেলকে উদ্ধারে অভিযান শুরু করেন।

বিট অফিসার এসআই ওবায়দুল্লাহ জানান, নিখোঁজ পাবেল মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। কিছুদিন পরপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা