ওসমানীনগরে হার্ট অ্যাটকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃ ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৫ AM

ওসমানীনগরে হার্ট অ্যাটকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১২:৪২:০১ PM

ওসমানীনগরে হার্ট অ্যাটকে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাদিউল ইসলাম হার্ট অ্যাটকে মুত্যুবরণ করেছেন। ”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

আজ সোমবার (২ জুন) সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

জানা যায়, সকালে সিলেট শহর থেকে নিজ কর্মস্থল ওসমানীনগরে আসার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। পরে চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

ওসমানীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা,ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদসহ ক্লাবের সদস্যবৃন্দ। বিকেলে পৃথক বিবৃতিতে তারা এ শোক জানান।


মরহুমের প্রথম জানাযা  বিকেল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরবর্তী জানাযা মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা