সিলেটে ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ AM

সিলেটে ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০১:৩৫:০৪ AM

সিলেটে ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

ফাইল ছবি


সিলেটসহ দেশজুড়ে চলছে কোরবানির ঈদের প্রস্তুতি। পশু কেনা, বাড়ি ফেরা আর বাজার করায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। এর মধ্যেই সিলেটসহ বিভিন্ন অঞ্চলে কয়েক দিনের বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে থেমে থেমে বৃষ্টি হয়। ফলে ঈদযাত্রা, জামাত ও কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে- এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন উদ্বেগের মধ্যে আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে ঈদের দিন সিলেটসহ দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সরকারি সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (৩ জুন) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন শনিবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও এমন আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী এবং ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দেশের আরও কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

ঈদের আগের দিন শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ওইদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতে তা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঈদের জামাত, কোরবানির সময় এবং যাত্রাপথে বৃষ্টিপাত ও তাপপ্রবাহের পূর্বাভাস মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা