সিলেটে ভা র তী য় চো*রাইপণ্যসহ ৩ জনকে গ্রে ফ তা র
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ AM

সিলেটে ভা র তী য় চো*রাইপণ্যসহ ৩ জনকে গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৪:১৩:১৫ AM

সিলেটে ভা র তী য় চো*রাইপণ্যসহ ৩ জনকে গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার আমিনপুর থানার টাকিগড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজার এলাকা অভিযান চালায়। এসময় একটি টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা