ছবি: নিজস্ব
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর সাথে আজ মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি সিনিয়র সাংবাদিক শাহিন উদ্দিনের নেতৃত্বে প্রেসক্লাব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অফিস (দপ্তর) সম্পাদক সাংবাদিক কবি এস.পি.সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, ও মিডিয়াকর্মী মো.ইয়াছিন মির্জা।
সাক্ষাতকালে কমিশনারকে সাংবাদিকদের কল্যাণ ও সংবাদ পরিবেশন বিষয়ে অবগত করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন। তিনি এ সময় ২৪ শের জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এখনো বৈষম্য সৃষ্টি করছে একটি চক্রান্তকারী মহল ও দালাল আমলারা। এরাই দেশকে সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণ প্রয়োজন।
এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বিষয়টি গুরুত্ব সহকারে শুনেন ও সাংবাদিকদের নিরপেক্ষ সৃজনশীল সংবাদ পরিবেশনের আহবান জানান।
পরিশেষে বিশ্বনাথের জনপ্রিয় পত্রিকা বিশ্বনাথ বার্তা'র চলমান সংখ্যা তাঁর হাতে হস্তান্তর করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




