সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৫ AM

সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৫:৩৫:৪৬ AM

সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের খবর-এর নিজস্ব প্রতিবেদক মো. রেজাউল হক ডালিমের মমতাময়ী মা সালেহা খাতুন আর নেই।

মঙ্গলবার ( ৩ জুন) সকাল ৬টা ৪০ মিনিটের সময় দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের আবদিক পুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ যোহর আবদিকপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

মরহুমার ছেলে রেজাউল হক ডালিম বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, রেজাউল হক ডালিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধাররণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা