ছবি: নিজস্ব
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)এর অবহিতকরণ সেমিনার মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের মাস্টার ট্রেইনার জয়িতা দত্ত।
সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রান্তিক জনগণের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, এ প্রকল্প প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২১ সালের জরিপ অনুযায়ী জকিগঞ্জে ১,১০৯ জন প্রান্তিক পেশাজীবী তালিকাভুক্ত রয়েছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




