ঢাকা-সিলেট মহাসড়কে উ*চ্ছেদ অ ভি যা ন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৬ AM

ঢাকা-সিলেট মহাসড়কে উ*চ্ছেদ অ ভি যা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:২৯:৩৯ AM

ঢাকা-সিলেট মহাসড়কে উ*চ্ছেদ অ ভি যা ন

ছবি : সংগৃহীত


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও সওজ সূত্রে জানা গেছে, সরাইল-বিশ্বরোড মোড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলোর কারণে নিয়মিত যানজট লেগে থাকত। এতে ভোগান্তিতে পড়তেন যাত্রী ও পরিবহন চালকেরা। ঈদ উপলক্ষে জনদুর্ভোগ কমাতে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়।

অভিযানে ২০টি স্থায়ী এবং ৩০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে সৃষ্ট খানাখন্দ সংস্কারের কার্যক্রমও শুরু হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন বলেন, বিশ্বরোড এলাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকত। বিষয়টি আমাদের নজরে আসার পর আজকের যৌথ অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, মহাসড়কের দুপাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। আজকের উচ্ছেদ অভিযানের ফলে যানজট অনেকটা কমে আসবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা