ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে "মিট উইথ রুট কনফারেন্স" অনুষ্ঠিত
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৭ AM

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে "মিট উইথ রুট কনফারেন্স" অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:৫৩:০০ AM

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে "মিট উইথ রুট কনফারেন্স" অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার স্কুল ও কলেজ বিভাগের উদ্যোগে আয়োজিত "মিট উইথ রুট কনফারেন্স" মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষে) অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও স্কুল কলেজ সম্পাদক মুহাম্মাদ আমানউল্লাহ ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের শুধু উচ্চশিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা ক্ষেত্রে বিশ্ব রকেটের গতিতে এগোচ্ছে। নৈতিক শিক্ষা দিয়ে পৃথিবী, দেশ ও জাতি গড়ে তুলতে যেন আমরা সজাগ থাকবো। শুধু উচ্চ শিক্ষা নেওয়া নয়। শিক্ষার মাধ্যমে যেন বিবেক বুদ্ধি প্রতিষ্ঠা পায়, নৈতিক শিক্ষা নেওয়া হয় সেদিকেও নজর দিতে হবে।

মূখ্য আলোচক হিসেবে আলোচনা রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমদ তপু।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছির জাহেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুহসিনুল হক কিবরিয়া, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাফায়াত আসজাদ, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সাজিদুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সালেহ আহমদ সহ জেলা ও বিভিন্ন থানা নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা