ছবি: নিজস্ব
আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয।
আজ দুপুরে সিলেটের বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচরনা করেন সিলেটের বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। বিআরটিএ ভিজিলেন্স টিমের মনিটরিং করেন ট্রাফিকের উপ পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম।সিলেট বিভাগের বিআরটিএ এর উপপরিচালক প্রকৌশলী মোঃ ডালিম উদ্দিন।
এসময় উপিস্থত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারি পরিচালক (ইঞ্জিং) সিলেট সার্কেল মোঃ আবু আশরাফ সিদ্দিকী, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস বলেন, যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ উপলক্ষে বিআরটিএ,পুলিশ বিভাগ, র্যাব, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কতৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনালসহ প্রধান সড়কে এ অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




