সিলেটে চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৩ AM

সিলেটে চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৮:১২:২০ AM

সিলেটে চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের ৬টি চা বাগানের মুসলিম চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘এন আইডল’ নন প্রোফিট অর্গানাইজেশন। আজ বুধবার (৪ জুন) বিকাল ৪টায় লাক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপিস্থত ছিলেন, এন আইডল এর সভাপতি সাদ্দাম পাঠান, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম রশিদ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, ৬নং টুকের বাজার ইউনিয়ন সদস্য ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার দিপালী গোয়ালা, সমাজ সেবিকা লিপি খান, দৈনিক একাত্তর সাংবাদিক  মো: লোকমান আহমদ, ফটো সাংবাদিক রেজুওয়ান আহমদ, ভয়েস সিলেট সাংবাদিক  রুবেল রাজ, লাক্কাতুরা চা বাগানের শিক্ষিকা রেবা সিনহা, কমিউনিটি  ফ্যাসিলেটর  এলি দাস, সোমা আক্তার, এন আইডল সদস্য আদনান হোসেন মেহদি ও শাহিন আহমদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো:  জাহিদুল ইসলাম রশিদ জানিয়েছে, মূলত দরিদ্র চা শ্রমিকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণের মূল উপহার হচ্ছে নতুন কাপড়—যা নারী, পুরুষ  জন্যই থাকবে।

এন আইডল এর সভাপতি সাদ্দাম পাঠান বলেন, “প্রতিটি উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবার ঈদের আগে চা শ্রমিকদের জন্য এই উদ্যোগ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।” ইনশাআল্লাহ আগামিতে আরো বড় কিছু করার প্রত্যাশা করছি। আপনাদের সবার  দোয়া একান্ত প্রয়োজন।আজকের এই অনুষ্ঠানে  সব চেযে যাদের অবদান সবচেয়ে বেশি, মো: সুফিয়ান আলী জার্মান প্রবাসি, জামাল রাফি,মো আবু তারেক  লন্ডন প্রবাসি, জিল্লুর রহমান  পোল্যান্ড প্রবাসি,মো: ফয়সাল আহমদ সৌদি প্রবাসি। এ সময় সংগঠনের কার্যনিবাহী সদস্য ও চা বাগানের পঞ্চায়েত সদস্য  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট এর বিভিন্ন  চা বাগান  দীর্ঘদিন ধরে অবহেলিত এবং সেখানকার শ্রমিকরা নানা দুর্ভোগে দিনযাপন করছেন। এই ধরনের উদ্যোগ তাদের ঈদ উদযাপনকে কিছুটা হলেও আনন্দময় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের আসা গুণিজনরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা