ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তায় ৬৭টি খানাখন্দ চিহ্নিত, ট্রা ফি ক ব্যবস্থাপনায় ক ঠো র নজর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তায় ৬৭টি খানাখন্দ চিহ্নিত, ট্রা ফি ক ব্যবস্থাপনায় ক ঠো র নজর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ১০:৫৪:১৫ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তায় ৬৭টি খানাখন্দ চিহ্নিত, ট্রা ফি ক ব্যবস্থাপনায় ক ঠো র নজর

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা।

তিনি জানান, মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও কাজ করছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ এবং যানজট মুক্ত রাখতে মহাসড়কগুলোতে কঠোর নজরদারি চলছে।

আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। এ সময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনা প্রবল এলাকায় যাত্রী ও চালকদের সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানিয়ে বলেন, ‘বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘ্ন হলেও এবারও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। এছাড়াও মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে।’

অতিরিক্ত আইজিপি বলেন বৃহস্পতিবার (৫ জুন) হ্যালো এইচপি একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসর মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোন সড়কের ভাড়া সমন্ধে জানতে পারবে। বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেবেন না বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।

তিনি আরও জানান, গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় লাখ লাখ কর্মী কাজ করেন। বৃহস্পতিবার (৫ জুন) থেকে ওইসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। কারখানা ছুটি না হলেও ভির ও যানজট এড়াতে অনেকেই তাদের পরিবার ও স্বজনদেরকে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রীদের ভিড় দেখা গেলেও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। তবে মহাসড়কের টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চলছে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা