সিলেটে নগরীতে কখন কোথায় ঈদের জামাত
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৩ AM

সিলেটে নগরীতে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০১:২৭:০৫ AM

সিলেটে নগরীতে কখন কোথায় ঈদের জামাত


সিলেট নগরীতে ৩৯০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪২টি স্থানে খোলা জায়গা ও ঈদগাহে জামাত হবে। এর বাইরে ২৪৮টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর বন্দরবাজার ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন, সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা