সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরিফ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৩ AM

সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরিফ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০২:৪৭:৪৩ AM

সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আরিফ


সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা  জানান।

বার্তায় তিনি বলেন, কোরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর পর ফ‍্যাসিবাদমুক্ত একটি ঈদ উদযাপন করছেন দেশবাসী। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশবাসীকে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন- মহান আল্লাহতালার দরবারে এটাই প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা