খুলে দেয়া হলো সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৩ AM

খুলে দেয়া হলো সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৫:১১:৫৮ AM

খুলে দেয়া হলো সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র

ছবি : সংগৃহীত


সিলেটের বিরূপ আবহাওয়ার ফলে বন্ধ ঘোষণা করা সাদা পাথর পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, “এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাঙ্গা আগামী ০৬/০৬/২০২৫ তারিখ হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

উল্লেখ্য, প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে নিমজ্জিত হয়ে যায় সাদা পাথর পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে ঝুকি এড়াতে গত ৩০ মে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা দেয়া হয়। ইউএনও আজিজুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। আবহাওয়া স্থিতিশীল হলে পরে পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা