ছবি: নিজস্ব
পবিত্র ঈদুল আযহা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেটের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণিল সাজে মেহেদী উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবটি পালন করা হয় উৎসবমুখর পরিবেশে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে নগরীর জিন্দাবাজারস্থ লতিফ সেন্টারের ২য় তলায় গ্রাসরুটস এর শো-রুমে এই উদ্বোধণ করা হয়। অনুষ্ঠানটি চলবে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে গ্রাসরুট সিলেট শাখার ২৫ জন নারী সদস্য অংশগ্রহণ করেন এবং তাদের হাতে মেহেদী পরিয়ে দিনটিকে উদযাপন করেন।
আয়োজকরা বলেন, পবিত্র ঈদুল আযহা ও বিশ্ব পরিবেশ দিবস এই দুটি গুরুত্বপূর্ণ উপলক্ষ একসাথে আমাদের মাঝে এসেছে। এই দিনে আমরা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) সিলেটের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও মেহেদী উৎসবের আয়োজন করেছি। আমাদের ২৫ জন সদস্যকে নিয়ে এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছি আনন্দ ভাগাভাগি করতে, নিজেদের মাঝে ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করতে। মেহেদী শুধু একটি রঙ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর সৌন্দর্যের এক মনোমুগ্ধকর প্রকাশ। পাশাপাশি আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবসও। আমরা বিশ্বাস করি, নারীর সৌন্দর্য যেমন মেহেদীতে ফুটে উঠে, তেমনি পরিবেশের সৌন্দর্যও রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা গ্রাসরুটের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদের আনন্দ হোক সবার ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সহমর্মিতা ও একতার বার্তা।
এসময় বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, সদস্য অনিতা দাশ গুপ্ত, সালমা বেগম, নাদিরা সুলতানা রুমু, ফাতেমা সুলতানা, রেশমা খানম। এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




