দক্ষিণ সুরমায় হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধন
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ AM

দক্ষিণ সুরমায় হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৯:৫০:৫২ AM

দক্ষিণ সুরমায় হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

ছবি : সংগৃহীত


হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, Hello HP অ্যাপটি সেবাগ্রহিতা ও মহাসড়কে দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে। সেবা প্রত্যাশী Hello HP অ্যাপের জরুরী সাহায্য বাটনে চাপ দিলে নিকটবর্তী টহল টিম সেবাগ্রহিতার কলটি গ্রহণ করবে। কোন কারনে তিনি গ্রহণ না করলে কলটি পরবর্তী নিকটতম টহল টিমের নিকট স্থানান্তরিত হবে। এছাড়াও এই আ্যাপের মাধ্যমে রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা সহ মহাসড়কের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেড জানা যাবে। তাছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার, হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বর সহ প্রয়োজনী সব লকেশন পাওয়া যাবে হ্যালো এইচপি অ্যাপে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীণ লাইন কাউন্টারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কর্তৃক আয়োজিত Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, এসএমপি সিলেটের এডিসি ট্রাফিক রাখী রানী দাস, তামাবিল  হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা টিআই প্রশাসন মোঃ মুহিবুল ইসলাম, এসএমপি সিলেটের টিআই প্রশাসন মোঃ শফিকুল ইসলাম, টিআই মোশাররফ, টিআই নূর হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন নাজির আহমদ স্বপন সভাপতি সুলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, নূর আহমদ খান (সাদেক) সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সহ সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সকার্যকরী সদস্যবৃন্দ. বিভিন্ন পরিবহনের কাউন্টার ম্যানেজারবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা