সিলেটের বিভিন্ন সী*মান্তে বি*জিবি'র টহল জোরদার
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৮ AM

সিলেটের বিভিন্ন সী*মান্তে বি*জিবি'র টহল জোরদার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০১:০৮:২৮ AM

সিলেটের বিভিন্ন সী*মান্তে বি*জিবি'র টহল জোরদার


আগামীকাল শনিবার দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ-উল-আজহা। এ উপলক্ষে সীমান্ত অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

শুক্রবার বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট সীমান্ত অঞ্চলের মোট দৈর্ঘ্য ৮১ কিলোমিটার। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই দীর্ঘ সীমান্তরেখাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং পুশইন বন্ধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিশেষ করে আসন্ন ঈদকে ঘিরে চোরাকারবারীদের বাড়তি তৎপরতার আশঙ্কায় সীমান্তে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরালো করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গবাদি পশু ও অন্যান্য পণ্যসামগ্রীর প্রবেশ রোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া ঈদ উপলক্ষে গোয়াইনঘাটের জাফলং ও কোম্পানীগঞ্জের সাদা পাথর এলাকায় পর্যটকদের ব্যাপক আগমন প্রত্যাশা করা হচ্ছে। সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, গত ৩ মাসে ৪৮ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানীর পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ৩৫২ পিস ভারতীয় শাড়ি, ৬৩২ পিস লেহেঙ্গা, ২৮৫ পিস থ্রি পিস, ৪৮০ মিটার থান কাপড়, ৪ লক্ষ ৯২ হাজার ৬৩০ পিস প্রসাধনসামগ্রীসহ আনুমানিক ৪০ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ১৮ টাকার পণ্য। ধারণা করা হচ্ছে, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে চোরাকারবারীরা এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছিল।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং দেশীয় স্বার্থ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা