সিলেটে সড়ক দু র্ঘ ট না য় ২ পথচারীর মৃ*ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৮ AM

সিলেটে সড়ক দু র্ঘ ট না য় ২ পথচারীর মৃ*ত্যু

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৪:১১:০৫ AM

সিলেটে সড়ক দু র্ঘ ট না য় ২ পথচারীর মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটে গ্যাসের সিলিন্ডারবোঝাই পিকআপভ্যান উল্টে পথচারী ২ কিশোরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দিনগত রাতে আম্বরখানা-কোম্পানিগঞ্জ সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল দক্ষিণ গ্রামের শমর আলীর ছেলে জাবেদ (১৬) ও একই গ্রামের আশরাফ আলীর ছেলে ফাহিম। আহত আঞ্জাব আলীর ছেলে সুমন (১৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।

জানা যায়, ১২ কেজি গ্যাসের ৬৫টি সিলিন্ডার নিয়ে একটি মিনি পিকআপ সিলেট থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিলো। পথে ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া জাবেদ, ফাহিম ও সুমন নামের তিন কিশোর পিকআপের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। সেসময় ফাহিম ও সুমনকে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাদের স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফাহিম মারা যান। আহত সুমনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করেছে। তবে তার চালক ও হেলপার পালিয়ে গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা