সিলেটে ঈদের জামাতে বিশ্ব শান্তি কামনা
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৯ AM

সিলেটে ঈদের জামাতে বিশ্ব শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ১০:১০:২৩ AM

সিলেটে ঈদের জামাতে বিশ্ব শান্তি কামনা


যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৮টায় শুরু হওয়া জামাতে নেমেছিল মুসল্লিদের ঢল। নামাজ শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ ময়দান।

ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। খুতবা প্রদান করেন মাওলানা মুশতাক আহমদ খান।

নামাজ শেষে কোরবানির মহৎ আদর্শ তুলে ধরে মুসলিম উম্মাহর সংহতি, ভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

শুধু শাহী ঈদগাহই নয়, সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদেও শনিবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, নগরীর ৩৯০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৪২টি হয়েছে খোলা মাঠে এবং ২৪৮টি মসজিদে। পুরো সিলেট জেলাজুড়ে মোট ২ হাজার ৫৫১টি জামাতের আয়োজন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। সিলেটের প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহ এলাকা ছিল চার স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা। মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল টিম, ট্রাফিক পুলিশ, ড্রোন নজরদারি ও রুফটপ ইউনিট। অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা