কোরবানির পশু জ*বাইকালে সিলেটে আ*হত ৮০
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৭ AM

কোরবানির পশু জ*বাইকালে সিলেটে আ*হত ৮০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ১২:২৫:২১ PM

কোরবানির পশু জ*বাইকালে সিলেটে আ*হত  ৮০

ছবি : সংগৃহীত


সিলেটের বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত হয়ে কমপক্ষে ৮০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সংখ্যা হাসপাতালে ভর্তি হন বা চিকিৎসা নেন। আহতদের মধ্যে কেউ ষাঁড়ের গুতোয়, কেউবা ধারালো ছুরি বা দা দিয়ে মাংস কাটতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইউনিট জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মিরাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, সকালে আমরা কয়েকজন মিলে গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলাম। পাঁচজন ধরে রাখা অবস্থায় হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে। এসময় দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশেই থাকা একজনের ধারালো দা আমার হাতে লাগে। কেটে প্রচুর রক্ত বের হয়।

পাঠানটুলা এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, কোরবানির মাংস কাটার সময় হাত ফসকে ছুরির আঘাতে আমার বাম পা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়।হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা