সিলেটে পিকআপ-রিকশা সং*ঘর্ষে নারী চিকিৎসকের মৃ*ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৮ AM

সিলেটে পিকআপ-রিকশা সং*ঘর্ষে নারী চিকিৎসকের মৃ*ত্যু

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ০৯:২৭:২৪ AM

সিলেটে পিকআপ-রিকশা সং*ঘর্ষে নারী চিকিৎসকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেট নগরীতে পিকআপ ভ্যান ও রিকশার সংঘর্ষে ডা. রহিমা খানম জেসি (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। তিনি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

রোববার (৮ জুন) বেলা ১১টার দিকে শহরের শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান একটি রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পিকআপটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডা. রহিমা খানম জেসির অকাল মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সমাজসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা