সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃ*ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ AM

সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃ*ত্যু

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ০৭:০০:১৯ AM

সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃ*ত্যু

ফাইল ছবি


সাদা পাথরে পানিতে ডুবে সাঁতার না জানা এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মেহেদী হাসান ইমন (১৬)।

সোমবার (৯ জুন) বেলা ১.৩০ মিনিটে পর্যটন স্পট সাদা পাথরে এ ঘটনা ঘটে।

সে সিলেট সদরের লালদিঘীরপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র। সে তাঁর কয়েকজন বন্ধুর সাথে সাদা পাথর ঘুরতে এসেছিলো। বন্ধুদের সাথে সেও পানিতে নেমেছিল। একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছেন ইমন সাঁতার জানতো না।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না‌ বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা