গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ AM

গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৯:৫৭:৩১ AM

গোলাপগঞ্জে যুবকের ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে এ লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ গাড়ি চালক। প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ জুবের আহমদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যুর হয়েছে তা জানা যাবে৷ 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা