সিলেটে পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভু*ল স্বীকার স্থানীয়দের
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৬ AM

সিলেটে পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভু*ল স্বীকার স্থানীয়দের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৯:১২:০৩ AM

সিলেটে পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভু*ল স্বীকার স্থানীয়দের

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়ায় পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন উপজেলা যুব জমিয়ত ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তারা এই ভুল স্বীকার করেন বলে নিশ্চিত করেছেন ইউএনও আজিজুনন্নাহার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ওসি, পর্যটন পুলিশের প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় কওমি মাদরাসার শিক্ষার্থী এবং যুব জমিয়তের নেতৃবৃন্দ।

বৈঠকে স্থানীয়রা জানান, ভারতের সীমান্তবর্তী উৎমাছড়া একটি দুর্গম পাহাড়ি এলাকা। সেখানে দল বেঁধে পর্যটকরা উচ্চস্বরে হর্ণ বাজানো, ডিজে পার্টি ও শালীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, যা স্থানীয়দের কাছে আপত্তিকর। এছাড়া ওই এলাকা দিয়ে মাদক পাচারের ঘটনাও ঘটে থাকে। এসব কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পর্যটকদের ফিরিয়ে দিয়েছিলেন।

তবে তারা স্বীকার করেন, প্রশাসনকে না জানিয়ে এভাবে পর্যটকদের বাধা দেওয়া ছিল একটি ভুল সিদ্ধান্ত এবং ভবিষ্যতে এমনটি আর করবেন না।

ইউএনও আজিজুনন্নাহার জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা বুঝতে পেরেছেন প্রশাসনকে অবগত না করাটা ছিল ভুল। এখন থেকে উৎমাছড়ায় পর্যটকদের যাতায়াতে কোনো বাধা থাকবে না।

তিনি আরও জানান, সভা শেষে তিনি উৎমাছড়া পরিদর্শনে যান এবং সেখানে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখতে পান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে কথা বলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা