সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাইয়ের ই ন্তে কা ল : সিলেট জেলা প্রেসক্লাবের শো*ক
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ AM

সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাইয়ের ই ন্তে কা ল : সিলেট জেলা প্রেসক্লাবের শো*ক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৪:১৩:২৮ AM

সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাইয়ের ই ন্তে কা ল : সিলেট জেলা প্রেসক্লাবের শো*ক

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক, বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) ইন্তেকাল করেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার দিবাগত রাত ( ১১ জুন ) ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষে নি:শ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাহাপুর গ্রামের মৃত আব্দুল খালিক (মাখন মিয়া)-এর বড় ছেলে। তিনি সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের স্বনামধন্য আইনজীবি ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৫ বছর। অবিবাহিত জীবনে তিনি মা, ৩ ভাই, ৪ বোন, সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ বুধবার বেলা ২টায় লালাবাজার শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের রাজনৈতিক, আইনজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে ঈদগাহসংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।

জেলা প্রেসক্লাবের শোক :

সিলেট জেলা প্রেসক্লাব সদস্য কাইয়ুম উল্লাসের ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা