ওসমানীনগরে মা রা মা রি ঘ*টনায় বি এন পি নেতা গ্রে ফ তা র
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ AM

ওসমানীনগরে মা রা মা রি ঘ*টনায় বি এন পি নেতা গ্রে ফ তা র

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৬:০৯:০৪ AM

ওসমানীনগরে মা রা মা রি ঘ*টনায় বি এন পি নেতা গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে  উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কয়েছ মিয়া সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও  মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া। 

অন্যন্য আসামীরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

এর আগে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানে পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামীগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি ওসমানীনগরের চিহ্নিত ডাকাত তোফায়েল আহমদের ভাই কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে  মামলার অনন্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার  ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত  ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা