সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃ*ত্যু
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৫ AM

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৬:২৬:০৫ AM

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার ( ১১ জুন ) বেলা ২ টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।

মারা যাওয়া কিশোর মাহিন ( ১৬ ) চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদ পাড়া গ্রামের জামিল আহমদের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং বেড়াতে যায় মাহিন। বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে গোসলে নেমে এক  কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা