গোলাপগঞ্জে জমিয়তের ঈদ পুনর্মিলনী
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১০ AM

গোলাপগঞ্জে জমিয়তের ঈদ পুনর্মিলনী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০২:২৩:৪০ AM

গোলাপগঞ্জে জমিয়তের ঈদ পুনর্মিলনী


সিলেটের গোলাপগঞ্জে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ জুন) বাঘার সোনাপুর বাজারে হাবিব কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল ও ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ কবির আহমদ। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে'র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাহ হিফজুল করিম মাসুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঘার মাটি হচ্ছে হযরত শায়খে বাঘার ঘাঁটি। এই মনিষীর কারণে আল্লাহপাক বাঘার মাটিকে ইসলামের ঘাঁটি বানিয়েছেন। কিন্তু বাঘার মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত। রাস্তাঘাট, গ্যাস ও নানা সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। আমি সর্বদা এই বাঘার মাটি তথা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে চাই। এজন্য আমি সকলের কাছে দোয়াপ্রার্থী। 

এসময় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার, জমিয়তে উলামায়ে বাঘা ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুসলেহ উদ্দিন, সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাওলানা এমাদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহ আদনান আহমদ, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, ছাত্র জমিয়ত সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক লুকমান হাকিম, যুব জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক আবু তাহের মুসা, যুব জমিয়ত সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ উল্লাহ রাসেল, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউপি শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরারা, অফিস সম্পাদক সাব্বির আহমদ, বাঘা ইউনিয়ন শাখার সহ-সভাপতি জাকির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাবেল, সাংগঠনিক সম্পাদক হাফিজ আসআদ উদ্দিন, অর্থ সম্পাদক হাফিজ আলা উদ্দিন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির হোসাইন, ৬নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক গুলজার আহমদ প্রমুখ। 

এসময় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এবং এলাকার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে আখেরি মোনাজাত পরিচালনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাঘা ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা এমদাদুর রহমান সাহেব। 

জৈন্তা বার্তা/আরআর