জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মা ন ব ব ন্ধ ন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১১ AM

জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মা ন ব ব ন্ধ ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৯:৩১:৩২ AM

জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্যাস কুপ-১ এর কার্যক্রম অন্যত্র হস্তান্তর বন্ধকরণ এবং আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার এম.এ.হক চত্বরে খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী সুজনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়াহিদুর রহমান শাওন।

মানববন্ধনে বক্তারা জানান, জকিগঞ্জবাসী বারবার তাদের ন্যায্য দাবী থেকে বঞ্চিত হয়। জেলা শহর থেকে শত কিলোমিটার দূরের উপজেলাকে সবসময় তাদের অধিকার থেকে দূরে রাখা হয়। তাই জকিগঞ্জ গ্যাস কূপ -১ এর প্রশাসনিক কার্যক্রম অন্য উপজেলার গ্যাস কূপের অনুকূলে হস্তান্তর চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। 

তারা জানান, গ্যাস কূপের সকল কার্যক্রম থেকেই জকিগঞ্জ থেকে পরিচালিত হওয়া উচিত, অন্যথায় এই কূপ এলাকার আর্থ- সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারবে না। এছাড়াও জকিগঞ্জ উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের পর জাতীয় গ্রেডে সংযোগ দিতে হবে বলেও মানবন্ধনে জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জকিগঞ্জ জনদাবী আদায় পরিষদের সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আহমদ, জকিগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, যুব মজলিস সিলেটের সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবিদুর রহমান, জকিগঞ্জ সোনার বাংলা সমিতির এমডি মোঃ জাফরুল ইসলাম, সাব্#৩৯;আ সানাবিল স্কুলের পরিচালক ফজলুর রহমান শামীম, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ, লেখক ও চিকিৎসক হাবিবুল্লাহ মিছবাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুবায়ের আহমদ, ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা (উত্তর) শাখার সভাপতি নাজির আহমদ আফজাল, ব্যবসায়ী কামরুল ইসলাম বুলবুল, মঈন উদ্দিন মনই ও প্রবাসী কয়েছ আহমদ প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা