সিলেটে যুবকের ঝু লন্ত ম র দে হ উদ্ধার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৮ PM

সিলেটে যুবকের ঝু লন্ত ম র দে হ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৩:০২:১৩ PM

সিলেটে যুবকের ঝু লন্ত ম র দে হ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের তারাপুর চা-বাগানে নিজ বসতঘর থেকে দুর্জয় মোদী নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

দুর্জয় মোদী (২০) তারাপুর চা-বাগানের সুমন মোদীর ছেলে। তিনি ওই চা বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্জয় মোদীকে তার বসতঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় মোদী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

জৈন্তা বার্তা/আরআর