কোম্পানীগঞ্জ সী মা ন্তে বাংলাদেশির লা*শ হস্তান্তর করেছে বি এস এফ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৮ PM

কোম্পানীগঞ্জ সী মা ন্তে বাংলাদেশির লা*শ হস্তান্তর করেছে বি এস এফ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৬:২১:২০ PM

কোম্পানীগঞ্জ  সী মা ন্তে বাংলাদেশির লা*শ হস্তান্তর করেছে বি এস এফ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে গাছের ডালে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘন্টা পর হস্তান্তর করেছে বিএসএফ। 

আজ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১২ টার দিকে উৎমা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। 

এ সময় দুই দেশের সীমান্তরক্ষী, পুলিশ, ও নিহতের পরিবারের সদস্যগন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত ব্যক্তির নাম জাকারিয়া( ২৩)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন লামাগ্রামের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে জাকারিয়ার লাশ হস্তান্তর করা হয়। লাশ কোম্পানীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার বলেন,বি এসএফ চাইলে দ্রুত সময়ের মধ্যে মরদেহ হস্তান্তর করতে পারতো, কিন্তু তারা এ আন্তরিকতা দেখায়নি, আমি এবং আমার এলাকাবাসী এ বিষয় নিয়ে অনেক কষ্ট পেয়েছি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন)ভোরে জাকারিয়া বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে দড়িতে ঝুলন্ত একটি মরদেহ দেখা গেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহত ব্যক্তির পরিবার মরদেহটি জাকারিয়ার বলে শনাক্ত করে।

জৈন্তাবার্তা / মনোয়ার