ছবি: নিজস্ব
গতকাল শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শাকিল আহমদ চৌধুরীর শেরপুর বড় বাড়ীস্থ নিজ বাড়িতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, সদস্য সচিব নাসির আহমদ আবেদ, যুগ্ম আহবায়ক সাঈদ আহমেদ জামিল, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ খান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামাল আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,যুবনেতা শিমুল আহমদ, রিজু আহমদ সহ জাতীয়তাবাদী পরিবারের অসংখ্য নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, যারা মামলা-হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে কোন কর্মসূচী দেওয়া হবে জাতীয়তাবাদী যুবদল এর সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে।
জৈন্তাবার্তা / সুলতানা




