ছবি : সংগৃহীত
অনলাইনে পোস্ট কোড ব্যবহার করতে গিয়ে নানা ঝামেলায় পড়ছেন বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের মানুষ। সমাধানের পথ পথে ঘুরছেন বিভিন্ন অফিস-আদালতে।
স্থানীয়দের দাবি, অনলাইনের বিভিন্ন কাজের সময় পোস্ট কোডটি খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ বলছেন, বিশ্বনাথ উপজেলায় পোস্ট অফিসেরঅবস্থান হলেও অনলাইনে পোস্ট কোড ব্যবহার করলে সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট ঠিকানায় ব্যবহার দেখায়। এ অবস্থায় সিলেট জেলার বাসিন্দারা সুনামগঞ্জ জেলাব্যবহার করে পড়ছেন ঝামেলায়। এর থেকে উত্তরণ কিভাবে সম্ভব, তা সাধারণ নাগরিকদের জানা নেই।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের পরগনা বাজার পোস্ট অফিসের পোস্টকোড নম্বর ৩০৮৩। এটি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নেরঅন্তর্গত এবং সিলেট জেলার বাসিন্দারা এই পোস্ট অফিসটি ব্যবহার করেন। পোস্ট অফিসটি প্রতিষ্ঠার সময় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পোস্ট অফিসের সাব-শাখা (ব্রাঞ্চ) হিসেবে প্রতিষ্ঠিত হয়। ডাক বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের আওতায়থাকার কারণে এটি অনলাইন ডাটাবেজে এখনও সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত করেরাখা হয়েছে। যে কারণে বিশ্বনাথের বাসিন্দারা অনলাইন ভিত্তিক কোনো কাজকরতে গেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পোস্ট অফিসেরআওতায় থাকা ঠিকানা ব্যবহার করতে হয়।
সিলেট জেলার বাসিন্দারা সুনামগঞ্জ জেলা ব্যবহার করতে গিয়ে সমস্যার শিকারহচ্ছেন বলে জানিয়েছেন উক্ত পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল মতিন জালাল।তিনি জানান, লামাকাজী ইউনিয়নে যে ক’টি পোস অফিস আছে, সবক’টির একই সমস্যা। সমস্যাটি সমাধানের জন্য এলাকাবাসীর সমন্বয়ে ডাক বিভাগে লিখিত আবেদন জানানো হয়েছে।সরজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্বনাথ উপজেলার পরগনা বাজারে অবস্থিত পোস্টঅফিসের সাইনবোর্ডে ছাতক, সিলেট ঠিকানা লেখা রয়েছে। অথচ অবস্থানকারীএবং সুবিধাভোগীরা বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা হাফিজ তাজ উদ্দিন আহমদ, কিরণ মিয়া ও ফুল মিয়া বলেন,অনলাইন ভিত্তিক কোনো ফরম ফিলাপ করতে গেলে পোস্ট কোড সুনামগঞ্জ জেলার ব্যবহার করতে হয়। অথচ আমরা সিলেট জেলার বাসিন্দা। ডাক বিভাগের বিভিন্নসেবা নিয়ে আমরা ঝামেলায় আছি। আমরা চাই এর একটি সমাধান হোক। পোস্ট অফিসটি সিলেটের আওতায় আনা হলে ঝামেলা মিটবে।এ ব্যাপারে ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াবলেন, আমার ইউনিয়নের সব পোস্ট অফিস নিয়ে এই সমস্যা রয়েছে।
ডাক বিভাগ বিষয়টি দ্রুত সমাধান করে সিলেট জেলার আওতায় আনার ব্যবস্থা করার জোর দাবি জানাই।
জৈন্তাবার্তা / সুলতানা




