সিলেটে নারীর ঝু*লন্ত লা*শ উদ্ধার, স্বামী আ*টক
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৫ PM

সিলেটে নারীর ঝু*লন্ত লা*শ উদ্ধার, স্বামী আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০১:২৯:৩৪ PM

সিলেটে নারীর ঝু*লন্ত লা*শ উদ্ধার, স্বামী আ*টক

প্রতীকী ছবি


সিলেটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রীকে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

নিহত মনি আকতার (২২) হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাঁও গ্রামের মৃত আওয়াল মিয়ার মেয়ে। তিনি সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া ২নং রোডের আলা মিয়ার বাড়িতে তার স্বামী তাজুল ইসলামের (২৮) সাথে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম হবিগঞ্জের বাহুবল থানার খরিয়া শংকরপপু গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মনি আকতারের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের একটি দরজা ভেতর থেকে লাগানো এবং আরেকটি দরজা খোলা ছিল। 

তিনি জানান, তাজুল ও মনির মধ্যে পারিবারিক বিরোধ থেকে মনোমালিন্য চলছিল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তাজুলকে আসামি করে মামলা দায়ের করেছেন। আজ রবিবার (২২ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর